গ্রেটলিফ চাইল্ড অটিজম রেটিং স্কেল - ২ থেকে ৫ বছর

চাইল্ড অটিজম রেটিং স্কেল

চাইল্ড অটিজম রেটিং স্কেল (CARS) হল একটি বিহেভিয়ার রেটিং স্কেল যা অটিজম নির্ণয়ে সহায়তা করার জন্য তৈরি। CARS তৈরি করেছেন এরিক শোপলার (Eric Schopler), রবার্ট জে. রিচলার (Robert J. Reichler), এবং বারবারা রোচেন রেনার (Barbara Rochen Renner)। এই স্কেলটি অটিজম আক্রান্ত শিশুদের এবং অন্যান্য ডেভেলপমেন্টাল ডিলে, যেমন ইন্টেলেকচুয়াল ডিজেবিলিটি, তাদের মধ্যে পার্থক্য করার জন্য ডিজাইন করা হয়েছিল।

যদিও অটিজম এর মাত্রা জানার জন্য পরিপূর্ণ অথবা অদ্বিতীয় কোন রেটিং স্কেল নেই, তার পরেও ‘চাইল্ডহুড অটিজম রেটিং স্কেল’ সারা পৃথিবীতেই বিপুল ব্যবহার হয়। এই রেটিং স্কেল টি প্রথম ব্যবহার হওয়া শুরু হয় ১৯৬৬ সাল থেকে। সেই সময় থেকেই বিভিন্ন সংজোজন বিয়োজন এর মাধ্যমেই এই স্কেল টি আজকের মাত্রা পেয়েছে।

মূল্যায়নের মানদণ্ড

চাইল্ডহুড অটিজম রেটিং স্কেল’ একটি অটিজম ডায়াগনস্টিক টুল যার মাধ্যমে একটি বাচ্চা কে ৬০ নম্বর এর মধ্যে মারকিং করা হয়। প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করে নিম্নোক্ত ডায়াগনোসিস করা যেতে পারেঃ

  • নন অটিস্টিক / মাইল্ড অটিস্টিক (১৫-৩০)
  • মোডারেট (মাঝামাঝি) অটিস্টিক (৩০-৩৭)
  • সিভিয়ার (অনেক বেশি) অটিস্টিক (৩৭-৬০)

আসুন আমরা বাচ্চার দৈনন্দিন কার্যক্রম, আচরণ ইত্যাদি সহ মোট ১৫ টি বিষয় কে বিবেচনা করে অটিজম এর লেভেল বুঝার চেষ্টা করি।

তবে মনে রাখবেন, অপেক্ষাকৃত নির্ভুল ডায়াগনোসিসের জন্য অবশ্যই এই ফিল্ডে কাজের অভিজ্ঞতাসম্পন্ন স্পেশালিস্টের সাহায্য প্রয়োজন।

ব্যবহারের নিয়মাবলী

খুবই সিম্পল। এখানে ক্লিক করলে অথবা নিচে দেয়া বাটনটি প্রেস করলে যে ফরমটি ওপেন হবে সেখানে সহজ কিছু প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট বাটনে প্রেস করলে সাথে সাথেই আপনার সন্তানের অটিজম এর লেভেল দেখতে পারবেন।

বিঃদ্রঃ বিশেষ কিছু কারণবশত ১৫টি বিষয়কে আমরা মোট ২১টি প্রশ্নে কভার করেছি। অন্য সবকিছুই অপরিবর্তিত রাখা হয়েছে।

আপনার সন্তানের অটিজম এর লেভেল জানতে এখানে ক্লিক করুন অথবা নিচের নিচের বাটনটি প্রেস করুন।

এ বিষয়ে আরও জানতে ০১৭১১ ৭০১১৭৬ এ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

GreatLeaf
Parent-Guided Home Support System

Important Note
Medical diagnosis, emergency care বা medicine-related decision GreatLeaf-এর কাজের অংশ নয়; এসব বিষয়ে relevant doctor/professional-এর guidance নেওয়া উচিত।

HOME|GAT-PSM| PGNP|30-DAYS|GCCR

About Us|Tools|Parent Wall|Registration

Privacy Policy | Terms & Disclaimer | Refund / Billing Policy | Contact

© GreatLeaf. All rights reserved.