গ্রেটলিফ (Greatleaf) বিশ্বাস করে — “প্রতিটি শিশুর ভেতরেই আছে অসীম সম্ভাবনা, শুধু সঠিক দিকনির্দেশনা আর সহানুভূতিশীল পরিবেশ দরকার।”
GAT-PSM (Greatleaf Autism Transformation & Parenting Support Membership) হলো একদল স্মার্ট, সচেতন ও বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় বিশ্বাসী প্যারেন্টদের কমিউনিটি, যারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে একে অপরের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ।
আমাদের উদ্দেশ্য শুধু একটি প্রোগ্রাম নয় — বরং একটি পজিটিভ ও হ্যাপি লাইফস্টাইল মুভমেন্ট গড়ে তোলা, যেখানে প্যারেন্টরা একে অপরের অনুপ্রেরণা হয়ে উঠেন, আর শিশুরা পায় ভালোবাসা, বোঝাপড়া ও একটি সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা।
গ্রেটলিফের ফাউন্ডার ও মেন্টর ইফতি আবীর, নিজেও একজন বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের প্যারেন্ট। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি অটিজম, ADHD ও শিশু বিকাশ নিয়ে লেখালেখি, কাজ ও গবেষণা করে যাচ্ছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে অটিজম নিয়ে একটি Advanced Postgraduate Course সম্পন্ন করেছেন।
তিনি নিয়মিতভাবে Harvard University ও অন্যান্য আন্তর্জাতিক গবেষণা সংস্থার রিসার্চ জার্নাল ও পেপার অনুসরণ করেন, এবং তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণকে “GAT-PSM Program Basics” ই-বুক সিরিজে বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
এছাড়াও UK ও USA-এর বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নলিখিত বিষয়ে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ নিয়েছেন —
GAT-PSM প্রোগ্রামটি মেন্টর ইফতি আবীরের দীর্ঘ একযুগের গবেষণা, অভিজ্ঞতা ও নিজের সন্তানের বিকাশযাত্রা থেকে পাওয়া বাস্তব শিক্ষা থেকে তৈরি একটি স্মার্ট ও প্রমাণনির্ভর সাপোর্ট সিস্টেম।
এই প্রোগ্রাম বাস্তবায়নে সহায়তা করছেন আসমা আবীর সহ আরও অনেক উৎসাহী ও প্রতিশ্রুতিশীল প্যারেন্ট — যারা নিজেরাও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের অভিভাবক।
গ্যাট-পিএসএম-এর সবচেয়ে বড় শক্তি হলো — এটি প্যারেন্ট-লেড প্রোগ্রাম।
কারণ একজন অভিভাবকই সবচেয়ে ভালো বুঝতে পারেন আরেকজন অভিভাবকের সংগ্রাম, আশা ও স্বপ্ন।
ফলস্বরূপ, এটি শুধু একটি গাইডলাইন নয়; বরং একটি জীবন্ত অভিজ্ঞতার উপর দাঁড়ানো বাস্তবসম্মত সাপোর্ট সিস্টেম।
Disclaimer: GAT-PSM is a holistic parenting and lifestyle development program — not a medical or therapeutic service.
© 2025 greatleafbd.com all rights reserved