মেন্টর ইফতি ভাই গ্যাট-পিএসএম এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে প্রতিক্রিয়া জানাতে বলেছেন একটি ভিডিওর মাধ্যমে। কিন্তু সমস্যা হলো – আমি কখনো কোনদিন কোন ভিডিও তৈরী করিনি। এ কাজ আমাকে দিয়ে সম্ভব না।  এক সময় টুকটাক লেখালেখি করতাম। তাই ভাবলাম, মেন্টরের নির্দেশ বলে কথা, দেখি কিছু একটা লেখা যায় কিনা। জানিনা কতটুকু কী পারব।  প্যারেন্ট ওয়ালে ছাপানোর যোগ্য হয়ে উঠবে কি না।  শুনেছি প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ অন্যকে দিয়ে নিজের নামে কবিতা লিখাতেন। আমার সেরকম কেউ থাকলে ভাল হতো।

গ্রেটলিফ নামক প্রতিষ্ঠানটিকে আমি অনেক ভালবাসি। আমার নিজেরও আরিফ টিউটর হোম নামে ছোট একটি প্রতিষ্ঠান আছে। সে প্রতিষ্ঠানের কথা বাদ দিলে গ্রেটলিফ’ই আমার সবচেয়ে প্রিয় প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানটির পেছনের কারিগর ইফতি ভাই আমার এই এক  জীবনে দেখা সত্যিকারের একজন ম্যাজিকেল ম্যান। আমার জীবনে যে কয়জন ব্যক্তি সবচেয়ে বেশি প্রভাব তৈরী করতে পেরেছেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রিয় মেন্টর ইফতি ভাই। গত ১ বছরেরও বেশি সময় ধরে আমার প্রতি দিনের প্রতিটি কর্মে তিনি উৎপ্রোতভাবে মিশে থাকেন। মনের অজান্তেই মিশে থাকেন। উনার আহবান উপেক্ষা করার সাধ্য আমার নেই। আমি তা করতেও চাই না।

সম্ভবত ডিসেম্বরের ২ তারিখের বিকেল ৪টার দিকে লাঞ্চ করছিলাম আমার অফিসে বসে। এমন সময় মেন্টরের নাম্বারটা ভেসে উঠলো মোবাইলে। কলিগকে বললাম- সর্বনাশ! মেন্টর যদি জানতে পারেন এত দেরীতে লাঞ্চ করছি তাইলে খবর আছে ! 

আপনাদের চুপি চুপি একটা কথা বলি, ৪টা /৫টার আগে খুব কম দিনই লাঞ্চ করার সুযোগ হয় আমার। শুধু শুক্র শনিবারের কথা একটু আলাদা। ওইসময় আমার অফ ডে কিনা তাই। 

না, মেন্টর সেরকম কিছু জিজ্ঞেস করে নাই। তিনি বললেন, ৮ তারিখের কথা স্মরণ আছে তো?

বললাম জি মেন্টর। তিনি বললেন, এবার কিছু সারপ্রাইস আছে। প্রোগ্রাম শুরু হবে গত বারের তুলনায় এক ঘন্টা আগে।  কাজেই জাস্ট ২টায় চলে আসবেন। এবার কিন্তু শাহরিয়ারের মা’কেও নিয়ে আসবেন।

আমি দুটোর দিকেই হাজির হলাম গ্রেটলিফ অফিসে।  সাধারণত আমি সব সময় ‘জাস্ট টাইম, নো কমপ্লেইন, দলের লোক।  কিন্তু দুর্ভাগ্য বসত আমি গণিতের শিক্ষক হওয়ায় এবং সেদিন বাচ্চাদের প্র্যাকটিকেল পরীক্ষা ছিল বিধায় জাস্ট টাইমে উপস্থিত না হতে পারার একটি ঝুঁকি তৈরী হয়েছিল।  কিন্তু সৌভাগ্যবশত একটু আগে শুরু করে ১টার মধ্যেই তা শেষ করতে পেরেছিলাম। ওহ বলতে ভুলে গিয়েছিলাম , আমি কোচিং বিজনেসের পাশাপাশি , একটি জবও করি।  

অফিসে পৌঁছার পর জানতে পারলাম, আমন্ত্রিত দু-তিন জন প্যারেন্ট তখনও এসে পৌঁছাতে পারেনি।  কিন্তু এটাই উপস্থিত প্যারেন্টদের জন্য সবচেয়ে বড় সুবিধা হয়ে ধরা দিল। যেহেতু তাদের জন্য অপেক্ষা না করে কোন উপায় ছিল না , সে সুযোগে বেশ লম্বা একটা সময়ের জন্য ইফতি ভাইকে পেয়ে গেলাম আমরা।  প্রায় দু ঘন্টার একটি সেশনে আমরা এমন অনেক কিছু জানলাম শিখলাম যা ইতি পূর্বে কোথাও বলেন নি ইফতি ভাই। 

তিনি বলেন গ্যাট-পিএসএম হলো নিউরো ড্রাইভার্স  শিশুদের নিয়ে কাজ করা পৃথিবীর সবচেয়ে স্মার্টেস্ট প্রোগ্রাম। আর নিঃসন্দেহে গ্যাট-পিএসএম এর প্যারেন্টরাই হলো পৃথিবীর সেরা প্যারেন্ট। আর এ সময় উপস্থিত প্যারেন্টরা সকলেই হা সূচক সম্মতি জ্ঞাপন করেন। 

মেন্টর জানতে চান- আপনারা কি বলতে পারবেন গ্যাট-পিএসএম ও অন্যান্য প্রতিষ্ঠান গুলোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়?

GreatLeaf
Parent-Guided Home Support System

Important Note
Medical diagnosis, emergency care বা medicine-related decision GreatLeaf-এর কাজের অংশ নয়; এসব বিষয়ে relevant doctor/professional-এর guidance নেওয়া উচিত।

HOME|GAT-PSM| PGNP|30-DAYS|GCCR

About Us|Tools|Parent Wall|Registration

Privacy Policy | Terms & Disclaimer | Refund / Billing Policy | Contact

© GreatLeaf. All rights reserved.